বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের প্রমাণ রয়েছে: রিজভী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১:২২ অপরাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক থাকার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, অতীতে নানা সময়ে দেশের বিরুদ্ধে ষড়ষড়যন্ত্র করতে এই দুই রাজনৈতিক শক্তির গোপন ও প্রকাশ্য তৎপরতা দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে উঠেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা বৃদ্ধি ও লিফলেট বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

রুহুল কবির রিজভী আরও উল্লেখ করেন যে, বর্তমান গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যেকোনো ধরনের অগণতান্ত্রিক চক্রান্ত প্রতিহত করতে সরকার এবং দেশবাসী সর্বদা সতর্ক রয়েছে। ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য বিষয়ক সমস্যা মোকাবিলায় সবাইকে দলমত নির্বিশেষে কাজ করার আহ্বান জানান তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD