বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

আঁতাতের অভিযোগ নিয়ে সরকারের নিষ্ক্রিয়তা কেন, প্রশ্ন ইসলামী আন্দোলনের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ

পতিত স্বৈরাচারী শেখ হাসিনা ও বিরোধী দলের মধ্যে আঁতাতের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য থাকার পরও অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কী ধরনের প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা স্পষ্ট করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, এ ধরনের অত্যন্ত সংবেদনশীল ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্য থাকার পরও কেবল রাজনৈতিক জনসভায় বক্তব্য দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়া বা কার্যকর পদক্ষেপ না নেওয়া কোনোভাবেই কাম্য নয়। তিনি উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হলে এই আঁতাতের সাথে জড়িতদের মুখোশ উন্মোচন করা অত্যন্ত জরুরি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গণতন্ত্রের যাত্রাকে মসৃণ করতে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলে মনে করে দলটি। পাশাপাশি, দেশের সাধারণ মানুষের মনে যেন কোনো ধরনের সংশয় বা বিভ্রান্তির সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD