বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

রাশিয়ার যুদ্ধক্ষেত্রে নিহত টাঙ্গাইলের নজরুল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ

যৌথ পরিবারের জমি বন্ধক রেখে রাশিয়ায় কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নজরুল ইসলাম। তার সঙ্গে পবিত্র চন্দ্র ও আমিনুর ইসলাম নামের আরও দুজন দরিদ্র পরিবারের সন্তান ভাগ্য অন্বেষণে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের জীবন বিপন্ন হয়ে পড়ে এবং যুদ্ধক্ষেত্রে নজরুলের প্রাণহানি ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চরম আর্থিক অনটনের কারণে নজরুল ইসলাম নিজের পরিবারের পাশাপাশি যৌথ পরিবারের সামান্য জমিও বন্ধক রাখেন। দালালের মাধ্যমে রাশিয়া যাওয়ার পর তাকে কাজের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তীতে ভিন্ন পরিস্থিতির মুখে পড়তে হয়। যুদ্ধক্ষেত্রের বিভীষিকায় পড়ে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর থেকে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবার ও গ্রামে।
নিহত নজরুলের পরিবার সরকারের কাছে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুল আবেদন জানিয়েছেন। একই সঙ্গে যারা দরিদ্র যুবকদের বিদেশে পাঠিয়ে এভাবে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলছে, সেই সমস্ত মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় সচেতন মহল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD