ইউরোপীয় ইউনিয়নের ইইউর গ্যাস মজুতের পরিমাণ বর্তমানে ঐতিহাসিক গড়ের নিচে নেমে গেছে। পরিস্থিতি যদি সামনে আরও অবনতির দিকে যায়, তবে আসন্ন শীতকাল পার করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ইউরোপীয় কমিশনের সাম্প্রতিক এক মূল্যায়নে এই তথ্য উঠে এসেছে।
আন্তর্জাতিক জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে ইউরোপের দেশগুলোর জ্বালানি নিরাপত্তা এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, সময়মতো পর্যাপ্ত বিকল্প জ্বালানি সংগ্রহ করা না গেলে শীতের মৌসুমে সাধারণ মানুষের জীবনযাত্রা এবং শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সদস্য রাষ্ট্রগুলোকে গ্যাস সাশ্রয়ের পাশাপাশি বিকল্প উৎস থেকে সরবরাহ বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। বৈশ্বিক জ্বালানি সংকটের এই প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
আরববাংলা টিভি/ডেস্ক