বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

ফতুল্লায় সার সংকটে কৃষকদের বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে সরকারি নির্ধারিত মূল্যে সার না পাওয়ায় তীব্র ক্ষোভ ও বিক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। কৃষকদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে সারের যে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, ডিলাররা তার চেয়ে অনেক বেশি অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। এর ফলে সাধারণ কৃষকরা চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন এবং সময়মতো সার কিনতে পারছেন না।

বর্তমানে রবি মৌসুম চলছে এবং এই সময়ে আলু চাষের জন্য সারের চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু পর্যাপ্ত সারের অভাব এবং অতিরিক্ত দামের কারণে কৃষকদের আলু চাষ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যথাসময়ে জমিতে সার প্রয়োগ করতে না পারায় কৃষকরা তাদের ফসল নিয়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। স্থানীয় কৃষকরা অবিলম্বে এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কৃষি অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা। বক্তাবলীর ডিলারদের কারসাজি বন্ধ করে নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা। দ্রুত সময়ের মধ্যে ডিলারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন কৃষকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD