বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

তুরস্কে বেটিং কেলেঙ্কারি: ১৪৭ ক্লাব কর্মকর্তা নিষিদ্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ

তুরস্কের ফুটবলে বেটিংবিরোধী এক কঠোর অভিযানে বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন দেশটির ক্রীড়াঙ্গনের ১৪৭ জন বর্তমান ও সাবেক ক্লাব কর্মকর্তা। দায়িত্বে থাকা অবস্থায় জুয়া বা বাজি ধরার মতো গুরুতর নিয়ম লঙ্ঘনের দায়ে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তুরস্কের ফুটবল ফেডারেশন বা টিএফএফ জানিয়েছে, অভিযুক্ত এসব কর্মকর্তাকে ৪৫ দিনের জন্য সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।

তুরস্কের ফুটবলে দীর্ঘ দিন ধরে চলা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই বিশেষ অভিযান চালানো হয়। টিএফএফের শৃঙ্খলা কমিটির তদন্তে বেটিংয়ের সাথে এই কর্মকর্তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। চাঞ্চল্যকর এই শাস্তির তালিকায় কেবল নিচুতলার কর্মকর্তা বা কর্মচারীরাই নন, বরং দেশটির শীর্ষ লিগের একাধিক প্রভাবশালী ক্লাবের বর্তমান সভাপতিরাও রয়েছেন। যা তুর্কি ফুটবল মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সাংবাদিকদের জানান হয়েছে যে, এই ধরনের অবৈধ কার্যক্রম ফুটবলের স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। তাই তুরস্কের ফুটবল প্রশাসন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। নিষিদ্ধ হওয়া এসব কর্মকর্তা এই শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় দায়িত্বে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দেশটির ফুটবল ফেডারেশন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD