ডেঙ্গুর প্রাদুর্ভাবের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলায় ডেঙ্গু ও হাম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ১২ দিনব্যাপী প্রচার কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। ক্রমবর্ধমান ডেঙ্গু সংক্রমণ রোধে এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরি করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয় সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ডেঙ্গু ও হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসা সেবা নয়, বরং জনসচেতনতা এবং বাসাবাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। এই ১২ দিনব্যাপী কার্যক্রমে শহর ও এর আশেপাশের জনবহুল এলাকায় লিফলেট বিতরণ, মাইকিং এবং উঠান বৈঠকের আয়োজন করা হবে। পাশাপাশি এডিস মশার লার্ভা ধ্বংসে বিভিন্ন জলাশয় ও ড্রেনে কীটনাশক ছিটানো এবং ময়লা-আবর্জনা অপসারণের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।
অভিধানের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট কতৃপক্ষ সাধারণ জনগণকে তাদের নিজ নিজ বাসাবাড়ি এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান, যাতে ডেঙ্গুবাহী এডিস মশা বংশবিস্তার করতে না পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন যে, এই ধরনের ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের ফলে ময়মনসিংহে ডেঙ্গু ও হামের প্রকূপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
আরববাংলা টিভি/ডেস্ক