পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে ২৫ লাখ বৃক্ষরোপণের ঐতিহাসিক ও দূরদর্শী ঘোষণা দিলেও টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে তার সঠিক বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। এক শ্রেণির অসাধু চক্রের দৌরাত্ম্যে অবাধে বৃক্ষনিধন চলছে, যার ফলে ক্রমেই দখল হয়ে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ বনাঞ্চল। পরিবেশবাদীদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করতেই একটি মহল এই অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, টাঙ্গাইলের মধুপুরের প্রাকৃতিক শাল-গজারির এই বন কেবল বনাঞ্চলই নয়, বরং এটি এই অঞ্চলের মানুষের জন্য অক্সিজেনের প্রধান কারখানা হিসেবে কাজ করে আসছে। কিন্তু লাগাতার গাছ কাটার মহোৎসবের কারণে মধুপুর বনাঞ্চল আজ অস্তিত্ব সংকটে পড়েছে এবং দ্রুত উজাড় হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গড়ে ওঠা নানা অনিয়ম ও দুর্নীতির শেকড় এখনও পুরোপুরি উপড়ে ফেলা যায়নি, যার প্রভাব পড়ছে বন বিভাগের কার্যক্রমেও।
কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে মধুপুর বনাঞ্চল রক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে গণমাধ্যমকে জানান স্থানীয় পরিবেশকর্মীরা। বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পরও যারা এই বনাঞ্চল ধ্বংসের সাথে জড়িত, তাদের কঠোর আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। বনাঞ্চল রক্ষায় অবিলম্বে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক