শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ

শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী ২৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সনাতন ধর্মাবলম্বী নাগরিকেরা যাতে কোনো ধরনের আতঙ্ক বা ঝামেলা ছাড়াই তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সেজন্য এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টায় পূজা মণ্ডপগুলোতে অতিরিক্ত টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সদস্যদের এই তৎপরতায় সীমান্তবর্তী সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং একটি উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD