বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

চীনা যন্ত্রাংশে হুথিদের শক্তিশালী মিসাইল তৈরি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৭:৩৫ পূর্বাহ্ণ

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এবার আরও শক্তিশালী ও দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। গণমাধ্যমকে জানান মার্কিন গবেষক ও গোয়েন্দা কর্মকর্তারা, চীন থেকে পাঠানো বিভিন্ন যন্ত্রাংশ এবং প্রযুক্তির সহায়তায় ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটি তাদের সামরিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে চলেছে। মূলত সৌদি আরব এবং ইসরাইলকে লক্ষ্য করেই এই অস্ত্রগুলো তৈরি করা হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই ধরনের অস্ত্র উৎপাদন ও ব্যবহার নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে। এর আগে দীর্ঘদিন ধরে হুথিরা আঞ্চলিক বিভিন্ন সংঘাতে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা চালিয়ে আসছিল। বর্তমান প্রেক্ষাপটে তাদের এই নতুন মিসাইল তৈরির প্রচেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে লোহিত সাগর অঞ্চলের বাণিজ্যিক জলপথ এবং আশপাশের দেশগুলোর নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে রয়েছে।

এই পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থা। হুথিদের হাতে এই ধরনের আধুনিক প্রযুক্তি পৌঁছানো রোধে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বিশ্ব শক্তির আরও কার্যকর ভূমিকা পালনের কোনো বিকল্প নেই বলে মনে করছেন তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD