বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

চার ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ভিনিসিয়ুস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ণ

এল ক্লাসিকোয় খেলার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের। ভিয়ারিয়ালের বিপক্ষে শনিবার রাতে মাঠে লাল কার্ড দেখার পর তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টেনে ধরার মতো অনভিপ্রেত ঘটনার জেরে এই কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়েছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

ম্যাচ চলাকালীন উত্তেজনার এক পর্যায়ে ভিনিসিয়ুসের এমন আচরণ ক্রীড়াসুলভ মনোভাবের পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে। এর ফলে তিনি কেবল রিয়ালের আগামী ম্যাচগুলো থেকেই ছিটকে যাননি, বরং তার দলও এক বড় ধরনের ধাক্কা খেলো। কোচ এবং দলের বাকি সদস্যরা আশা করেছিলেন শাস্তি কিছুটা কম হবে, তবে শৃঙ্খলা কমিটির কঠোর সিদ্ধান্তের কারণে তা আর সম্ভব হয়নি। এই লম্বা নিষেধাজ্ঞার ফলে দলের আক্রমণভাগে তার অভাব গভীরভাবে অনুভূত হবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD