বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ শিকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৩:১৮ পূর্বাহ্ণ

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরা অব্যাহত রেখেছে অসাধু জেলেরা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও কিছুতেই বন্ধ হচ্ছে না ইলিশ শিকার। নদীতে ইলিশ ধরে সরাসরি নদীর পাড়েই বসানো হচ্ছে মাছের অবৈধ বাজার। ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও প্রশাসনের নিষেধাজ্ঞা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে শিকার করা হচ্ছে মা ইলিশ ও জাটকা।

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের উজিরপুরে সরকারি নিষেধাজ্ঞা ও নানা ধরনের কঠোর আইন অমান্য করে এক শ্রেণির অসাধু জেলে প্রতিদিন নদীতে নেমে ইলিশ শিকার করছেন। মা ইলিশ সংরক্ষণ অভিয সফল করতে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ নিয়মিত টহল এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও অসাধু জেলেদের থামানো যাচ্ছে না। বরং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা কখনো কখনো প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা আরও গোপনে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, আইন প্রয়োগের পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান ও কঠোর মনিটরিং জোরদার না করলে ইলিশ রক্ষা করা কঠিন হয়ে পড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে ইলিশ শিকার রোধে তাদের অভিযান আরও কঠোর করা হবে এবং যারা এই নিয়মের ব্যত্যয় ঘটাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা অব্যাহত থাকবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD