বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

চার বছর ধরে বন্ধ সড়কের কাজ, চরম দুর্ভোগে স্থানীয়রা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ২:২১ পূর্বাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল-চারটভাঙা সড়কের উন্নয়নকাজ দীর্ঘ প্রায় চার বছর ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে এই গুরুত্বপূর্ণ সড়কপথে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে গেছে এবং চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার প্রায় ৪০ হাজার সাধারণ মানুষকে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, ঠিকাদার প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে লাপাত্তা থাকায় সড়কটির উন্নয়নকাজ মাঝপথেই আটকে আছে।

জানা গেছে, ২০২২ সালের মাঝামাঝি সময়ে স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই সড়কটির সংস্কার ও কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছিল। কিন্তু কিছুদিন কাজ চলার পর ঠিকাদারের রহস্যজনক অনুপস্থিতি এবং নানা প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পের কাজ পুরোপুরি থমকে যায়। তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ঠিকাদারদের অনিয়ম ও দুর্নীতির কারণে এমন অনেক উন্নয়ন প্রকল্পই মাঝপথে থমকে গিয়েছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল ও চলাচলের অনুপযোগী থাকায় সাধারণ মানুষের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও রোগীরা মারাত্মক সমস্যায় পড়েছেন। উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। স্থানীয় জনগণের দাবি, অবিলম্বে ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত এই সড়কের নির্মাণকাজ পুনরায় শুরু করা হোক। সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীনতার কারণেই মূলত জনদুর্ভোগ আজ চরমে পৌঁছেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD