বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

কালীগঞ্জে রেলক্রসিংয়ে নিরাপত্তাহীনতা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ণ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ী এলাকার দুটি গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিং দীর্ঘদিন ধরে চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। এই রেলক্রসিংগুলোতে কোনো ধরনের গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা না থাকায় প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ ও যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, যেকোনো মুহূর্তে বড় ধরনের ট্রেন দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, যা নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে।

জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ফুলবাড়ি লেভেল ক্রসিংয়ে প্রতিদিন শত শত ভারী ও হালকা যানবাহন পারাপার হয়। এছাড়া সাধারণ মানুষও জীবনের ঝুঁকি নিয়ে এই লাইন পারাপার করেন। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থার এই বেহাল দশা নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ মেয়াদে দেশের সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি বরাবরই উপেক্ষিত থেকেছে।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানিয়েছেন, দ্রুত এই ক্রসিংগুলোতে স্থায়ী গেটম্যান নিয়োগ এবং আধুনিক সিগন্যাল ব্যবস্থা স্থাপন করা না হলে যেকোনো সময় মারাত্মক প্রাণহানির ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে একটি নিরাপদ ও আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD