বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে নেই কোনো বসবাস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৩:৩১ পূর্বাহ্ণ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী, হাটশেরপুর, কাজলা, কনিবাড়ী, চালুয়াবাড়ি ও বোহাইল ইউনিয়নে গৃহ ও ভূমিহীন মানুষের জন্য নির্মাণ করা হয়েছিল দুই হাজারেও বেশি ঘর। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন অর্থবছরে এসব আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, যোগাযোগব্যবস্থা, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, স্যানিটেশন ব্যবস্থার চরম অবনতি, সুপেয় পানির তীব্র সংকট এবং ঘর বরাদ্দে নানা অনিয়ম-দুর্নীতির কারণে বর্তমানে এসব ঘরে কেউ থাকছে না বললেই চলে।

স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে গণমাধ্যমকে জানান, অপরিকল্পিতভাবে ও দুর্নীতির আশ্রয়ে এসব ঘর নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর থেকেই নানা মৌলিক সুবিধার অভাবে এগুলো মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন না করেই নামমাত্র প্রকল্প বাস্তবায়ন করায় প্রকৃত সুফল থেকে বঞ্চিত হয়েছেন প্রান্তিক জনগোষ্ঠী। অথচ এই প্রকল্পগুলোর পেছনে সরকারের কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, অতীতে সঠিকভাবে চাহিদাপত্র প্রস্তুত না করে এবং স্থানীয় জনগণের মতামতকে উপেক্ষা করে অপরিকল্পিতভাবে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছিল। ফলে জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয়নি। বর্তমান সময়ে এসে এই পরিত্যক্ত ঘরগুলো রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীনতার কারণেই আশ্রয়ণ প্রকল্পের এই শোচনীয় দশা তৈরি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD