আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে ভোলার লালমোহন উপজেলার ৫ নম্বর লালমোহন ইউনিয়নের নির্বাচনী প্রচারণা। এরই ধারাবাহিকতায় এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও ব্যাপক গণসংযোগ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম মাতাব্বর। এই শোডাউনে শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন, যা এলাকার রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি করেছে।
গণসংযোগকালে প্রার্থী নাসিম মাতাব্বর সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান এবং তাদের খোঁজখবর নেন। তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, দুর্নীতি নির্মূল এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি সাংবাদিকদের বলেছেন, এলাকার উন্নয়নের গতিশীলতা রক্ষা এবং জনসেবা নিশ্চিত করতেই তিনি নির্বাচনী মাঠে নেমেছেন এবং জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের জমজমাট শোডাউন ও প্রচারণার মাধ্যমে নির্বাচনী মাঠ নিজেদের অনুকূলে আনার চেষ্টা করছেন প্রার্থীরা। নির্বাচনের দিন যতই ঘিয়ে আসছে, লালমোহন ইউনিয়নের রাজনীতি ততই সরগরম হয়ে উঠছে। বিভিন্ন প্রার্থীর কর্মী-সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা, যা ভোটারদের মাঝেও উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে।
আরববাংলা টিভি/ডেস্ক