এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অধীনে কোচ হিসেবে লাইসেন্স অর্জন করেছেন শায়েস্তাগঞ্জের কৃতি ফুটবলার শামীমুর রহমান। গত রোববার সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই লাইসেন্স তার হাতে তুলে দেওয়া হয়। গত জানুয়ারিতে অনুষ্ঠিত লাইসেন্স কোর্সের দ্বিতীয় সেশনের ট্রেনিং সফলভাবে শেষ করার পর উত্তীর্ণদের মাঝে এই স্বীকৃতি প্রদান করা হয়।
শামীমুর রহমানের এই অর্জনে শায়েস্তাগঞ্জ তথা পুরো অঞ্চলে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, শামীমের এই অর্জন স্থানীয় পর্যায়ে নতুন প্রজন্মের ফুটবলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের ফুটবল অঙ্গনকে আরও এগিয়ে নিতে এ ধরনের লাইসেন্সধারী তরুণ কোচদের অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা সফল কোচদের হাতে সনদ তুলে দেন। শামীমুর রহমান গণমাধ্যমকে জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যাবসায়ের ফলেই আজ তিনি এই সফলতা অর্জন করতে পেরেছেন। ভবিষ্যতে দেশের ফুটবল উন্নয়নে নিজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা পুরোপুরি কাজে লাগানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আরববাংলা টিভি/ডেস্ক