সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

১২৩ বছর বয়সে মারা গেলেন সেই আব্বাস প্রামাণিক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ

গুরুদাসপুরের ১২৩ বছর বয়সে দেখে দেখে কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি।

দীর্ঘ জীবনের ইতিহাসে ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলন দেখেছেন আব্বাস প্রামাণিক। তার এই দীর্ঘ জীবন ও শতবর্ষেও চশমা ছাড়াই পবিত্র কোরআনুল কারিম পড়ার বিষয়টি স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সোমবার সন্ধ্যায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ ব্যক্তি।

স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা জানান, মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি সুস্থ থাকার চেষ্টা করেছেন এবং নিয়মিত ইবাদত-বন্দেগি করতেন। তার জানাজা ও দাফন সম্পন্ন করার জন্য স্থানীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার এই চলে যাওয়ায় এলাকায় এক শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD