রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

ত্রিশালে বিমানবন্দর হবে: বিমানমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ

ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। দেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং আঞ্চলিক অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানান।

একই সঙ্গে দেশের বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা দুইশ ছাড়িয়ে নেওয়ার সুদূরপ্রসারী পরিকল্পনা সরকারের রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিত ও অবহেলিত মেধাবী তরুণদের যথাযথ সুযোগ দিয়ে জাতীয় পর্যায়ে তুলে আনতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাট ও দুর্নীতির কারণে দেশের বিভিন্ন খাতের মতো বিমান খাতও চরম সংকটের মুখে পড়েছিল। কিন্তু বর্তমান সময়ে দেশের প্রতিটি ক্ষেত্রে সুশাসন ও মেধার মূল্যায়ন নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ত্রিশালে এই আন্তর্জাতিক বিমানবন্দর নির্মিত হলে ময়মনসিংহ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও পর্যটন খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন। বর্তমান সরকার দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে এবং বৈষম্য দূর করতে ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমুখী পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD