ভারতের মোদি সরকারের তীব্র চাপ এবং পুলিশের নানামুখী বাধা উপেক্ষা করে নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির হেভিওয়েট নেতা অজিঙ্ক শিন্ডে সাংবাদিকদের জানিয়েছেন, নিজেদের ন্যায্য দাবি আদায়ের মূল লক্ষ্য সামনে রেখে আগামীকাল রোববার আবারো দিল্লির ঐতিহাসিক যন্তরমন্তরের উদ্দেশে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাবেন তারা। সরকারের তরফ থেকে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হলেও রাজপথের লড়াই থেকে একচুলও নটড় হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির শীর্ষস্থানীয় এই নেতারা।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির রাজপথে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আন্দোলনকারীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে বলে বিভিন্ন গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট সূত্রগুলো। তবে সব শঙ্কা ও প্রশাসনের কড়া নজরদারিকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের নির্ধারিত কর্মসূচি সফল করতে বদ্ধপরিকর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীরা। রোববার সকাল থেকেই যন্তরমন্তর চত্বরে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক