দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের আন্তর্জাতিক জাদুঘর কমপ্লেক্সে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন উপাদান স্থায়ীভাবে সংরক্ষণ ও প্রদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন এশিয়ান কালচারাল সেন্টারের প্রধান নির্বাহী।
এই আন্তর্জাতিক উদ্যোগের ফলে বিদেশের মাটিতে বাংলাদেশের সমৃদ্ধ কৃষ্টি ও প্রাচীন ঐতিহ্য তুলে ধরার এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই সাংস্কৃতিক বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সাংস্কৃতিক কূটনীতিতে নানা স্থবিরতা থাকলেও বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে নতুন আঙ্গিকে সম্পর্কের প্রসার ঘটছে। এ ধরনের আন্তর্জাতিক সাংস্কৃতিক সহযোগিতা দেশের ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে নতুন পরিচিতি দেবে।
আরববাংলা টিভি/ডেস্ক