মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

বিমানের শীর্ষ ১০ কর্মকর্তার রদবদল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৫:০২ পূর্বাহ্ণ

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রদবদল ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। প্রশাসনিক গতিশীলতা ও কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক পর্যায়ের ১০ কর্মকর্তাকে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার বিমানের প্রশাসন বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন এবং সেবার মান উন্নত করতেই এই পরিবর্তন আনা হয়েছে। এয়ারলাইন্সের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের সেবার মান আন্তর্জাতিক মানে উন্নীত করতে এই পদক্ষেপে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

এর আগেও বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দলীয়করণের মাধ্যমে বিমান সংস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি লাভজনক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নতুন দায়িত্বে আসা কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিমানের সুনাম পুনরুদ্ধার করা সম্ভব হবে। যাত্রীদের টিকিটিং সেবা থেকে শুরু করে ইন-ফ্লাইট সার্ভিস পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনতে এই নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD