ভোলার লালমোহনে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ সালের এসএসসি বৃত্তির ফলাফলে অত্যন্ত উল্লেখযোগ্য ও গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের এই ঈর্ষণীয় ফলাফলে শিক্ষক, অভিভাবক ও এলাকার শিক্ষা অনুরাগী মহলে আনন্দের জোয়ার বইছে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত বৃত্তির ফলাফলে দেখা যায়, জেলার মোট ১০টি ট্যালেন্টপুল বৃত্তির মধ্যে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী স্বাক্ষর রেখে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছে।
সাংবাদিকদের জানান প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। তারা উল্লেখ করেন, সুশৃঙ্খল পাঠদান পদ্ধতি, শিক্ষকদের নিবিড় পরিচর্যা এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই ধারাবাহিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে থেকেও বিশ্বমানের শিক্ষা প্রদানে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক