রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি গবেষণাগারে অজ্ঞাত সংক্রমণে এক গবেষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় গোটা বৈজ্ঞানিক মহলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরীক্ষাগারে দুর্ঘটনাজনিতভাবে কোনো বিপজ্জনক সংক্রমণ ছড়িয়ে পড়েছিল কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি সম্ভাব্য প্লেগ সংক্রমণের বিষয়েও উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
ঘটনার পর থেকে ল্যাবটির সঙ্গে জড়িত এবং সংস্পর্শে আসা শতাধিক কর্মীকে কঠোর কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চিকিৎসকরা তাদের স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করছেন যাতে ভাইরাসটি আর কোথাও ছড়িয়ে পড়তে না পারে। আন্তর্জাতিক গবেষক মহল এই ঘটনার ওপর গভীর নজর রাখছেন এবং রাশিয়ার পক্ষ থেকে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক