মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল, এএসআই ইলিয়াসের বিরুদ্ধে তদন্ত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৪:০১ পূর্বাহ্ণ

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াসের বিরুদ্ধে একটি মামলা তদন্তের নামে গুরুতর অনিয়ম, ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রকাশ্যে ঘুষ দাবি করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। পুলিশ প্রশাসনের একটি দায়িত্বশীল পদে থেকে এমন আচরণ জনমনে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে তার এই অপকর্মের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে চারদিকে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, এএসআই ইলিয়াস একটি মামলার তদন্ত করতে গিয়ে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণভাবে প্রকাশ্যে ঘুষ গ্রহণকে যৌক্তিক বলে দাবি করছেন। তিনি ভুক্তভোগী ও সাধারণ মানুষের সঙ্গে অত্যন্ত অপেশাদার আচরণ করেন এবং মামলার কাজ দ্রুত শেষ করার বা আসামিদের রক্ষা করার নামে মোটা অঙ্কের টাকা দাবি করেন। এ সময় তার মুখে শোনা যায় এমন কিছু বক্তব্য যা পুলিশি শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থী এবং সাধারণ মানুষের মৌলিক অধিকারের চরম লঙ্ঘন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা অবিলম্বে এই দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এমন সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে কঠোর পদক্ষেপ না নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর থেকে সাধারণ মানুষের আস্থা ধীরে ধীরে উঠে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে এবং সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD