মাদারীপুরের কালকিনি উপজেলায় পাঁচ বছর বয়সের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষ ও বিক্ষুব্ধ জনতা চরম ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা অভিযুক্ত ব্যক্তির বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং একপর্যায়ে সেখানে অগ্নিসংযোগ করে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। এ সময় বিক্ষুব্ধ জনতা ঝাড়ু মিছিল নিয়ে পুরো এলাকা প্রদক্ষিণ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
পরবর্তীতে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে গণমাধ্যমকে জানান।
আরববাংলা টিভি/ডেস্ক