রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি ই-মেইল বার্তার মাধ্যমে ‘গণবোমা’ হামলার হুমকি পাওয়ার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে সোমবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, একটি বেনামী ই-মেইল বার্তায় মঙ্গলবার ক্যাম্পাসে বোমা হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়। এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনের সহায়তা চাওয়া হয়। পরবর্তীতে ক্যাম্পাসের মূল ফটকসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থা যৌথভাবে কাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
আরববাংলা টিভি/ডেস্ক