যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের কৃতি সন্তান শাহ মো. আরদি তথা আরদি শাহ নামক এক আইটি ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। গত শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এই আকস্মিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং তার নিজ এলাকা হবিগঞ্জের চুনারুঘাটে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় গণমাধ্যমকে জানান, নিউইয়র্কের ব্যস্ততম সড়কে চলন্ত অবস্থায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তরুণ এই প্রকৌশলী। পরবর্তীতে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মেধাবী এই আইটি ইঞ্জিনিয়ারের এমন প্রয়াণে তার পরিবার ও বন্ধুমহলে শোকের মাতম চলছে।
মরহুমের মরদেহ দেশে এনে তার গ্রামের বাড়িতে দাফন করার জন্য স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ এবং যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। প্রবাসী বাংলাদেশিরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক