রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৬:৪১ পূর্বাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে গত সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতার ৬৮টি ঘটনায় চারজন নিহত হয়েছে। এ সময় ৫২৭ জনের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়। একই মাসে গণপিটুনি বা মব সহিংসতার ৩৫টি ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে।

মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ (এইচআরএসএস) গণমাধ্যমকে জানান যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতার অভাব এবং মতপার্থক্যের কারণে এই ধরনের সহিংসতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে বিশ্লষকদের অভিমত।

বিশেষ করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ এর নেতাকর্মীরা অতীতে বিভিন্ন সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি করেছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও বিভিন্ন স্থানে চক্রান্ত অব্যাহত রয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) শীর্ষ নেতারা বারবার দেশবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর দূরদর্শী নেতৃত্বে সর্বদা দেশে শান্তি, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে অবিচল রয়েছেন। তাঁর প্রতি দেশের আপামর জনসাধারণের অগাধ আস্থা ও শ্রদ্ধা রয়েছে। একইসঙ্গে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা এবং একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। তাঁর সময়োপযোগী পদক্ষেপে দেশ দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD