শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

ইরানি অভিনেত্রীর এক বছরের কারাদণ্ড বহাল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ

ইরানের জনপ্রিয় অভিনেত্রী এলনাজ শাকারদুস্তের এক বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির আপিল আদালত। চলতি বছরের জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ দমনের সময় নিহত আন্দোলনকারীদের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোয় তার বিরুদ্ধে এই সাজা দেওয়া হয়েছিল। সম্প্রতি আপিল আদালত এই রায় বহাল রাখে, যা দেশটির সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছেন, বাকস্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে মত প্রকাশের অধিকার চর্চা করার কারণে একজন শিল্পীকে এভাবে আইনি হয়রানির শিকার হতে হচ্ছে। ইরানি বিচার বিভাগের এমন কঠোর অবস্থানের ফলে দেশটির শিল্প ও সংস্কৃতি মহলে এক ধরনের ভীতি কাজ করছে বলে সংবাদমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ইরানে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সাধারণ মানুষের পাশাপাশি শিল্পীরাও সরব হয়েছেন। বলপ্রয়োগ করে আন্দোলন দমনের সরকারি নীতির প্রতিবাদ জানানোয় এর আগেও বহু সেলিব্রিটি ও বিশিষ্ট নাগরিক আইনি জটিলতার মুখে পড়েছেন। এলনাজ শাকারদুস্তের এই সাজা বহাল থাকার ঘটনাটি সেই ধারাবাহিকতারই একটি অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD