শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

মাল্টার উচ্চমূল্য নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া নির্দেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ

বাজারে মাল্টা, খেজুরসহ আমদানি নির্ভর অন্যান্য ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বর্তমান বাজারে প্রতি কেজি মাল্টার দাম প্রায় ৫২০ টাকায় পৌঁছানোর ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে এর যৌক্তিক ব্যাখ্যা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী। একই সঙ্গে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কোনো সিন্ডিকেট বা অসাধু চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিভাগকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন যে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম রাখা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হতো। সেই অনিয়মের সংস্কৃতি থেকে বর্তমান বাজার ব্যবস্থাকে সম্পূর্ণ মুক্ত করতে কাজ করছে বর্তমান প্রশাসন। এদিকে, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ আমলের বিভিন্ন সুবিধাভোগী ব্যবসায়ী চক্র এখনো বাজারে অস্থিরতা তৈরির পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং জনগণের ভোগান্তি কমাতে যেকোনো মূল বাজার মনিটরিং জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আমদানিকারকদের সাথে আলোচনার মাধ্যমে এলসি খোলার জটিলতাগুলো দ্রুত নিরসন করা হবে। রমজান ও অন্যান্য ছুটির দিনগুলোকে সামনে রেখে ফলসহ সব ধরনের জরুরি আমদানির পরিমাণ বহুগুণ বাড়িয়ে বাজারে সরবরাহ স্বাভাবিক করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে জেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD