প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে আগামী ১০ অক্টোবর ভারতের দিল্লির যন্তর মন্তরে এক বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দেশটির নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং বর্তমান কমিশনের কার্যক্রমের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পুরো দেশের তরুণ প্রজন্মকে এই জনসমাবেশে সক্রিয়ভাবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। গণমাধ্যমকে জানান, ভারতে সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার লক্ষে বর্তমান নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ সময়ের দাবি।
অভিজিৎ দীপকের দাবি অনুযায়ী, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ভোটাধিকার চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সাধারণ মানুষ ও যুবসমাজকে সাথে নিয়ে এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আগামী ১০ অক্টোবরের এই কর্মসূচি সফল করতে ইতোমধ্যে দলের নেতাকর্মী ও সমর্থকেরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আরববাংলা টিভি/ডেস্ক