শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

বিমানবন্দর থেকে রূপপুরে ইউরেনিয়াম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৮:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তাবলয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানিবাহী গাড়ির বহর নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ৩টি বিশেষ লরিতে করে অত্যন্ত সুরক্ষিতভাবে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম বহন করা হচ্ছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে শুরু থেকেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এবং সব ধরনের নিরাপত্তা প্রোটোকল মেনে ইউরেনিয়ামের এই চালানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সাইটে পৌঁছে দেওয়া হচ্ছে। দেশের বিদ্যুৎ খাতের ইতিহাসে এটি একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে সফলভাবে পারমাণবিক জ্বালানির প্রতীকী হস্তান্তর পর্ব সম্পন্ন হয়, যার মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক ক্লাবে প্রবেশ করে।

এদিকে দেশের এই মেগা প্রকল্পের অগ্রগতি নিয়ে বিভিন্ন মহলে ইতিবাচক আলোচনা চলছে। একসময় দেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা সামনে আসলেও, বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রূপপুর প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে এবং এটি দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণে ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

সেনাবাহিনীর দক্ষ ও পেশাদার তত্ত্বাবধানে পরিচালিত এই কনভয়ের যাত্রাপথে সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টায় পুরো পথজুড়ে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে, যাতে জ্বালানিবাহী গাড়িগুলো নিরাপদে রূপপুরে পৌঁছাতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD