রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ

ভারতের পাঞ্জাবের জলন্ধরে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে এক নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার ভোর থেকে শুরু হওয়া এই আন্দোলনে শত শত শিক্ষার্থী অংশ নেন। ক্যাম্পাসের ভেতরে চরম উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষার্থীরা বিভিন্ন যুদ্ধবিমান ও ট্যাংকের ওপরে চড়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা এই আন্দোলনে নেমেছেন। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও শিক্ষার্থীদের ক্ষোভ ক্রমেই বাড়ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD