শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ইরান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ

ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধকরণ থেকে সরে আসবে না ইরান। দেশটির পার্লামেন্টের অভ্যন্তরীণ বিষয় ও কাউন্সিলবিষয়ক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালেহ জোকার এ কথা বলেছেন।

গণমাধ্যমকে জানান, বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের জনগণের আত্মরক্ষামূলক এবং আইনসম্মত অধিকারের অংশ। আন্তর্জাতিক নানা চাপ ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে পিছপা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই জ্যেষ্ঠ ইরানি আইনপ্রণেতা।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে নানামুখী আলোচনা চলছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তেহরানের দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েনের প্রেক্ষাপটে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD