শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ব্যবহৃত হলো ফসফরাস গোলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ণ

দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি সীমান্তবর্তী শহরে তীব্র গোলাবর্ষণ করেছে ইসরাইলি সেনাবাহিনী। সংঘাতের এই নতুন পর্বে লেবাননের কিছু অঞ্চলে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ও অত্যন্ত বিপজ্জনক সাদা ফসফরাস গোলা ব্যবহারের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ-এর একটি বিশেষ প্রতিবেদনে এই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ইসরাইলি সামরিক বাহিনীর নিক্ষিপ্ত এসব ফসফরাস গোলার কারণে স্থানীয় বেসামরিক জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী কৃষি ও আবাসিক এলাকাগুলোতে এর ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে। লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মারণাস্ত্র ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর প্রতিকার চেয়ে জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। স্থানীয় গণমাধ্যমকে জানান, পরিস্থিতি মোকাবিলায় লেবাননের উদ্ধারকারী দলগুলো সতর্ক অবস্থায় রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD