শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

নিরাপত্তা পরিষদের নতুন স্থায়ী পদের বিরোধিতা ১২ দেশের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন করে কোনো স্থায়ী সদস্যপদ সৃষ্টির তীব্র বিরোধিতা করেছে পাকিস্তানসহ ‘ইউনাইটিং ফর কনসেনসাস’ বা ঐক্যের জন্য ঐক্যবদ্ধ জোটের অন্তর্ভুক্ত ১২টি দেশ। এর পরিবর্তে তারা নির্বাচিত সদস্যপদ বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি ঘূর্ণায়মান আসন চালুর একটি কার্যকর প্রস্তাব পেশ করেছে।

সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠকে এই যৌথ অবস্থান তুলে ধরা হয়। বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর প্রতিনিধিরা স্পষ্টভাবে জানান যে, নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামোতে ক্ষমতার ভারসাম্যহীনতা দূর করতে হলে স্থায়ী সদস্যের সংখ্যা বাড়ানোর চেয়ে নির্বাচিত এবং প্রতিনিধিত্বমূলক আসন বৃদ্ধি করা বেশি জরুরি।

পাকিস্তানসহ এই জোটের দাবি, নিরাপত্তা পরিষদের সংস্কার প্রক্রিয়াটি এমন হতে হবে যেন বিশ্বের সব অঞ্চলের দেশগুলোর সমতাভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। দীর্ঘমেয়াদি ঘূর্ণায়মান আসন চালুর মাধ্যমে ছোট ও উন্নয়নশীল দেশগুলোরও জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক অঙ্গে ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে বলে তারা মনে করেন।

বিশ্লেষকদের মতে, জাতিসংঘের এই সংস্কার নিয়ে বিশ্ব রাজনীতিতে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। প্রভাবশালী কয়েকটি দেশের আধিপত্য বজায় রাখার বিপরীতে উন্নয়নশীল দেশগুলোর এই জোট বহুমুখী বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD