শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সৌদি সেনাদের জীবন উৎসর্গের আহ্বান গ্র্যান্ড মুফতির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনে জীবন উৎসর্গের জন্য প্রস্তুত থাকতে সৌদি আরবের সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, দেশের ভূখণ্ড রক্ষা করা এবং হুথিদের পরাজিত করতে লড়াই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা রক্ষা করা এবং দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম বলে তিনি মন্তব্য করেন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সৌদি আরবের শীর্ষ ধর্মীয় নেতার এই ধরনের বক্তব্য সামরিক বাহিনীর মনোবল বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখছে। দেশের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে সৌদি আরব দীর্ঘদিন ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এই প্রেক্ষাপটে গ্র্যান্ড মুফতির এই আহ্বান সামরিক কার্যক্রমে নতুন গতি আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD