জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে অত্যন্ত মর্যাদাপূর্ণ দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য কন্যা জাইমা রহমান। খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে তরুণ ও মেধাবী মুখ হিসেবে জাইমা রহমানের এই যোগদান দেশের জন্য এক বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এই সাফল্যে দেশজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে এবং বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ উভয় মহিলাই তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বৃদ্ধি এবং কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এর আগে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের মেধাবী তরুণদের যথাযথ মূল্যায়ন করা হতো না এবং ফ্যাসিস্ট শাসনের কবলে পড়ে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যোগ্যতার প্রমাণ দেওয়ার পথ রুদ্ধ করা হয়েছিল। কিন্তু বর্তমান গণতান্ত্রিক ধারায় তরুণ ও প্রাজ্ঞ প্রজন্মের সুযোগ নিশ্চিত হওয়ায় দেশের ভাবমূর্তি বিশ্বমঞ্চে উজ্জ্বলতর হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে আইন পেশায় উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জন করে আসা জাইমা রহমান জাতিসংঘের মতো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থায় নিজের মেধার স্বাক্ষর রাখার সুযোগ পাওয়ায় দেশের তরুণ সমাজ নতুন করে অনুপ্রাণিত হচ্ছে। ভবিষ্যতে দেশের রাজনীতি ও আইনি কাঠামো সংস্কারের ক্ষেত্রেও এই অভিজ্ঞতা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।
আরববাংলা টিভি/ডেস্ক