ওমানের উপকূলে মুসান্দাম এক্সক্লেভের কাছে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি কেপ দাও জাহাজে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক জলসীমায় ঘটে যাওয়া এই আকস্মিক হামলায় জাহাজটিতে তীব্র অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনাটি মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
দুর্ঘটনার শিকার এমভি কেপ দাও জাহাজে মোট ২৮ জন নাবিক কর্মরত ছিলেন। হামলার পর জাহাজটিতে আগুন ধরে গেলে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়। তবে ওমানের একটি যুদ্ধজাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। তাদের সময়োপযোগী পদক্ষেপে জাহাজটিতে থাকা বাকি ২৭ জন নাবিককে নিরাপ উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত ও উদ্ধারকৃত নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই হামলার পেছনে সুনির্দিষ্ট কারা জড়িত এবং কী ধরনের অস্ত্র বা বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা বাহিনী ও ওমান কর্র্তৃপক্ষ যৌথভাবে তদন্ত শুরু করেছে। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী ও এর আশেপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এ ধরনের সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান রুটগুলোতে নিরাপত্তা জোরদার করার দাবি জোরালো হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক