যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মাঝপথেই গতি পেতে শুরু করেছে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি। ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই দলের সম্ভাব্য প্রার্থীরাই মধ্যবর্তী নির্বাচনের মাঠে নিজেদের অবস্থান জানান দেওয়ার পাশাপাশি জাতীয় রাজনীতিতে ভবিষ্যৎ ভূমিকার ইঙ্গিত দিতে শুরু করেছেন। বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রার্থীরা তাদের নীতিগত অবস্থান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরছেন।
বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনী লড়াই অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতপূর্ণ হবে। বিশেষ করে বর্তমান প্রশাসনের নীতি ও কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ। ডেমোক্র্যাট শিবির তাদের হারানো জমিন ফিরে পেতে নতুন মুখ ও কার্যকর এজেন্ডা নিয়ে ভাবছে, অন্যদিকে রিপাবলিকান শিবির ট্রাম্পের উত্তরসূরি হিসেবে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে তৎপর রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আগামী মধ্যবর্তী নির্বাচনের ফলাফলই নির্ধারণ করে দেবে ২০২৮ সালের হোয়াইট হাউসের দৌড়ে কারা চূড়ান্তভাবে টিকে থাকবেন।
আরববাংলা টিভি/ডেস্ক