সম্প্রতি জীবনের আরও একটি বসন্ত পার করলেন নন্দিত অভিনেত্রী কামরুন নাহার রুমা। গত ২২ সেপ্টেম্বর ছিল তাঁর জন্মদিন। জন্মদিনের রেশ না কাটতেই নতুন এক একক নাটকের খবর জানালেন সাম্প্রতিক সময়ের বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।
নতুন নির্মাতা মামুন অর রশীদের পরিচালনায় শাকিব সাব্বিরের গল্পে নির্মিত একটি পারিবারিক গল্পের নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকে তার সঙ্গে আরও অভিনয় করেছেন সায়েম সামাদ, বড়দা মিঠু ও মৌ শিখার মতো পরিচিত মুখেরা।
নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির গল্পে পারিবারিক বন্ধন ও সামাজিক সম্পর্কের নানামুখী দিক ফুটিয়ে তোলা হয়েছে। এর দৃশ্যধারণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং খুব শীঘ্রই এটি একটি বেসরকারি টেলিভিশনে ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানা গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক