বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৩ পূর্বাহ্ণ

জার্মানির বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর একটি ড্রোন দেখা যাওয়ার পর বুধবার প্রায় ৪৫ মিনিটের জন্য বিমানবন্দরটির দুটি রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বেশ কয়েকটি উড়োজাহাজকে অন্য শহরের বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটির সত্যতা নিশ্চিত করে এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, নিরাপত্তা নিশ্চিত করতেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছিল।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রমে বেশ কিছু সময় বিঘ্ন ঘটে। অন্তত পাঁচটি ফ্লাইটকে নির্ধারিত গন্তব্যে নামতে না পেরে পার্শ্ববর্তী বিভিন্ন শহরের বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। ব্যস্ততম এই বিমানবন্দরে হঠাৎ ড্রোন উড্ডয়নের বিষয়টি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ধৈর্য ধারণের জন্য ধন্যবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কঠোর নজরদারির কথা পুনর্ব্যক্ত করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD