বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

বিরতি ভেঙে অভিনয়ে ফিরলেন শাকিলা পারভীন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ

আট বছর আগে মাহদী সুলতানের তুমুল জনপ্রিয় তোর মন পাড়ায় গানের মিউজিক ভিডিও দিয়ে নজর কেড়েছিলেন মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন। এরপর নাটক ও সিনেমায় নিজের অবস্থান তৈরি করলেও বিয়ের পর অভিনয় থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছিলেন তিনি। বিরতি কাটিয়ে এবার সাজিন আহমেদ বাবুর পরিচালনায় আমরা ভাইরাল নামের একটি নতুন নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর তার এই কামব্যাক নিয়ে দর্শকদের মাঝেও বেশ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

সাংবাদিকদের বলেছেন, ব্যক্তিগত জীবনের ব্যস্ততা এবং সংসার সামলানোর জন্যই মূলত অভিনয়ে নিয়মিত হওয়া হয়নি। তবে ভালো গল্প এবং মানসম্মত চিত্রনাট্য পেলে তিনি সবসময়ই কাজ করতে আগ্রহী। বর্তমান সময়ের ওটিটি প্ল্যাটফর্ম এবং ছোটপর্দার কাজের ধারা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও জানান, দর্শকরা সবসময়ই ভালো কাজকে সাদরে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও করবেন।

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং খুব শীঘ্রই এটি একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। শাকিলা পারভীনের ভক্তরা তাকে আবারও স্ক্রিনে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আশা করা হচ্ছে, এই নাটকটির মাধ্যমে তিনি তার আগের জনপ্রিয়তা ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছে যাবেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD