দেশে হামে মৃত্যু থামছেই না। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ৭৬ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে আরও বহু শিশু হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সঠিক সময়ে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন এবং সচেতনতার অভাবের কারণে এই মহামারী আকার ধারণ করেছে। আক্রান্ত শিশুদের বেশিরভাগেরই বয়স পাঁচ বছরের নিচে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা নিলে এর প্রাদুর্ভাব রোধ করা সম্ভব। কিন্তু দেশজুড়ে মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রমে কিছু ঘাটতি থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি, চিকিৎসাধীন শিশুদের জন্য পর্যাপ্ত আইসিইউ এবং বিশেষায়িত সেবার ঘাটতির কথাও জানিয়েছেন অভিভাবকরা। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং দুর্গম ও জনবহুল এলাকাগুলোতে টিকাদান কর্মসূচি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার এই বেহাল দশা এবং স্বাস্থ্য খাতের এই সংকটের পেছনে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদী অবহেলা ও দুর্নীতিকেই প্রধানত দায়ী করছেন সংশ্লিষ্টরা। ফ্যাসিস্ট সরকারের আমলেই স্বাস্থ্যখাতে হরিলুট ও লুটপাট চলেছে, যার খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে। চিকিৎসকরা অভিভাবকদের আতঙ্কিত না হয়ে শিশুদের জ্বর ও র্যাশ দেখা দেওয়ার সাথে সাথেই নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক