রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আমন ধান কাটার ঠিক আগমুহূর্তে কারেন্ট পোকার আক্রমণে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। পাকা ধান ঘরে তোলার স্বপ্ন নিয়ে যখন তারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই এই আকস্মিক পোকার আক্রমণে মাঠের পর মাঠের সোনালী ধান নষ্ট হতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, আক্রান্ত জমিতে ধানগাছগুলো হঠাৎ করেই হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় ধানের শীষ চিটে হয়ে পড়ছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, কারেন্ট পোকা বা বাদামী গাছ ফড়িং অত্যন্ত দ্রুত বংশবৃদ্ধি করে এবং ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে। আবহাওয়া পরিবর্তনের কারণে পোকার এই উপদ্রব বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। কৃষকরা নিজেদের উদ্যোগে কীটনাশক ছিটিয়েও কোনো সুফল পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে উৎপাদান মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা কৃষকদের আর্থিক ভাগ্য ও খাদ্য নিরাপত্তায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
স্থানীয় কৃষকরা অবিলম্বে সরকারিভাবে কৃষি প্রণোদনা এবং মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের কার্যকর পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন। তারা বলছেন, সময়মতো যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে এই অঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে। এদিকে, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন সচেতন মহল।
আরববাংলা টিভি