মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত ১১, চিকিৎসাধীন ২৮

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ

রাজবাড়ী জেলায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পাংশা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ৭ জন এবং কালুখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ৪ জন চিকিৎসাধীন হিসেবে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান সময়ে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জেলার সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে তৎপর রয়েছেন। তবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট পৌরসভার পক্ষ থেকে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানোসহ পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার তাগিদ দিয়েছেন স্থানীয় সচেতন মহল। চিকিৎসকরা বলছেন, জ্বর অনুভূত হলেই দ্রুত রক্ত পরীক্ষা করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD