ইউক্রেনের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতে রুশ বাহিনীর প্রাণহানির সংখ্যা আগের সব ধারণাকে ছাড়িয়ে গেছে। সম্প্রতি প্রকাশিত এক চাঞ্চল্যকর আন্তর্জাতিক বিশ্লেষণে উঠে এসেছে যে, এই ভয়াবহ যুদ্ধে এখন পর্যন্ত সাত লাখেরও বেশি রুশ সেনা নিহত হয়েছেন। সোমবার প্রকাশিত এই পরিসংখ্যান বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে, তবে রুশ বাহিনীর এই বিপুল পরিমাণ প্রাণহানি মস্কোর সামরিক কৌশলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি এবং রণকৌশলগত নানা দিক বিবেচনা করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট গবেষকরা।
এদিকে চলমান এই বৈশ্বিক সংকটের মধ্যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। কূটনৈতিক আলোচনা ও আন্তর্জাতিক মহলের নানা উদ্যোগ সত্ত্বেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং প্রতিদিন যুদ্ধক্ষেত্রে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার ওপরও দীর্ঘমেয়ায়ী নেতিবাচক প্রভাব ফেলছে।
আরববাংলা টিভি