মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

বুধবার থেকে বন্ধ হচ্ছে ইরানের বৈশ্বিক বিমান পরিষেবা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের বৈশ্বিক বাণিজ্যিক বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ হতে চলেছে বলে দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি গণমাধ্যমকে জানান যে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার থেকে আকাশপথে কোনো ইরানি বিমান আন্তর্জাতিক রুটে চলাচল করতে পারবে না। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির অংশ হিসেবেই এই বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে ইরানের যোগাযোগ ব্যবস্থা আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তেহরান অবশ্য এই নিষেধাজ্ঞাকে একপেশে ও অন্যায় হিসেবে অভিহিত করে আসছে। তবে মার্কিন অর্থমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে দেশটির বর্তমান পরিস্থিতির আলোকে এই নিষেধাজ্ঞা থেকে পিছু হটার কোনো সুযোগ নেই।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD