মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

বগুড়ায় বিটিসিএল ভবনের কারণে আটকে আছে মহাসড়ক প্রশস্তকরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৪ পূর্বাহ্ণ

কোটি কোটি টাকা ব্যয়ে বগুড়ার মহাসড়ক প্রশস্তকরণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তবে একটি পরিত্যক্ত সরকারি ভবন যেন পুরো প্রকল্পের পথ আটকে দাঁড়িয়ে আছে। সাত বছর ধরে এই ভবন অপসারণের প্রক্রিয়া চললেও লালফিতার দৌরাত্ম্যে তা এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এর ফলে নগরীর গেটওয়েখ্যাত বনানী টিঅ্যান্ডটি বা বিটিসিএল এলাকার পূর্ব পাশের এই ভবনের কারণে প্রশস্ত করা সড়কের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ ও পথচারীরা।

স্থানীয় গণমাধ্যমকে জানান যে, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক সরু হয়ে থাকায় প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার বাস এবং ভারী যানবাহন চলাচলের সময় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবনটি অপসারণের বিষয়ে বিভিন্ন সময় নানা আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। অবিলম্বে এই জট কাটিয়ে সড়ক প্রশস্তকরণ প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD